বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক কলেজ ছাত্রী
দি নিউজ লায়ন; খড়ার পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী।। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার খড়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেদিনীপুর গোপ কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী সায়নী ঘোষ ( ২০) এর। রবিবার বিকালে বাড়ির সামনে সে ফুল তুলতে গিয়েছিল। ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই সে মারা যান।
যার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ ।ঘাটাল থানার পুলিশ সোমবার সকালে মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেইসঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে ।সায়নী ঘোষ এলাকায় কৃতি ছাত্রী হিসেবে পরিচিত ছিল।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খড়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায়। তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ।একজন কৃতি ছাত্রী বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল। তার তিনি আত্মার শান্তি কামনা করেন।সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার বর্গ কে তিনি সমবেদনা জানান।

Post a Comment